1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-২, আহত ৫ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-২, আহত ৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

আনুমানিক সাড়ে ৪টার দিকে ফাঁসিতলা বাজার এলাকায় কয়েকজন শিশু রাস্তা পারাপারের জন্য আকষ্মিকভাবে দৌড় দেয়। এ সময় রংপুর অভিমুখী দ্রুতগামী একটি ড্রামট্রাক (বগুড়া-ট-১১-২৭০২) শিশুদের বাঁচাতে ব্রেক করে। এতে ট্রাকের পিছনে থাকা অপর একটি যাত্রীবাহী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৪৫) ড্রামট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে রোড ডিভাইডারে উঠে যায়। এ সময় ড্রাম ট্রাকটি উল্টে যায় এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রাকের চালক মজনু মিয়া (৩৫) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। এসময় আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে মমিন মিয়া (২৫) নামে এক যাত্রীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় বাসের এক যাত্রীকে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত মজনু মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বালুয়া গ্রামে এবং মমিন মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামের মৃত. আতোয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানায় নিয়ে আশা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com