1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেহাটে ১৩টি ককটেল উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেহাটে ১৩টি ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার

উৎপল যশোর জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট এলাকা হতে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি, ১টি পিস্তল কভার এবং ১৩ ককটেল উদ্ধার করেছে র‍্যাব ৬

র‍্যাব ৬ এক প্রেস বিঙ্গপ্তিতে জানান, আজ ৩০ ডিসেম্বর রাত অানুমানিক তিনটার দিকে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল বাগেরহাট জেলার ফকিরহাট এলাকায় ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন টাউন নোয়াপাড়া পানবাজার এলাকায় কিছু দুষ্কৃতিকারী অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ অসাধু উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক আভিযানিক দলটি অভিযান পরিচালনার উদ্দেশ্যে উক্ত স্থানে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। র‍্যাবের আভিযানিক দলটি উক্ত স্থানটি তল্লাশী করলে ঘটনাস্থল হতে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৫রাউন্ড গুলি, ১টি পিস্তল কভার এবং ১৩ টি ককটেল পাওয়া গেলে সেগুলি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ককটেলগুলি শক্তিশালী বিস্ফোরক দ্বারা তৈরী করা বলে প্রাথমিক ধারণা করা হয়েছে যা কোন যানবাহনে বিস্ফোরিত হলে যানবাহনে আগুন ধরে যাওয়া, আরোহীদের গুরুতর আহত এমনকি নিহত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও উদ্ধারকৃত ককটেলগুলি নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিলো বলে ধারণা করা হচ্ছে৷

উক্ত বিস্ফোরক র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সহায়তায় নিষ্ক্রিয়করণ ও প্রাপ্ত অস্ত্র ও গোলা জিডি মূলে বাগেরহাটের ফকিরহাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com