1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ শোয়েব হোসেন
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার

 

গাজীপুরের কাশিমপুরে চ্যানেল এস এর প্রতিনিধি জামাল আহমেদসহ সাংবাদিক ফারুক, হাসমত, নাসির ও তুষার এর বিরুদ্ধে কাশিমপুর থানায় মিথ্যা মামলা দায়ের করায় আজ সকালে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুরের বিভিন্ন স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে মিথ্যা মামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জেলা রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা খান রানা, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান বুলবুল ও সিনিয়ার সাংবাদিক অধ্যক্ষ হুমায়ুন কবির, কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকার এবং গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন গাজীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক সকল ধরনের মামলা থেকে অব্যাহতি দেয়া হোক সেই সাথে যারা মিথ্যা মামলার নাটক সাজিয়েছে তাদেরকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় ।

মানববন্ধন শেষে সংবাদকর্মীরা জেলা প্রশাসক বরাবর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com