1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১৭৮ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের বিরুদ্ধে সীমাহীন অনিয়মের অভিযোগ করেছেন সেবা প্রার্থীরা।সময়ের ব্যাবধানে অনিয়মের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যাতে করে এই হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

২ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সরেজমিন তথ্যানুসন্ধানে দেখা যায় হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার রাহাত আল রাজীব কর্মস্থলে আসে নি।কথা বলে জানা যায় তিনি জেলা শহরে অবস্থান করেন ফলে কর্মস্থলে আসতে প্রতিনিয়ত তার দেরি হয়।

হাসপাতালে ভর্তি বিষক্রিয়ায় অসুস্থ ৫ শিশুর পরিবার চিকিৎসকের খোজে গোটা হাসপাতাল পাগলের মত ছুটাছুটি করলেও কোন ডাক্তারের দেখা পায় নি।স্বজনদের অভিযোগ বিষক্রিয়ায় আক্রান্ত শিশুদের ঠিকমত চিকিৎসা সেবা দিচ্ছেন না ডাক্তাররা।সরবরাহ দেয়া হচ্ছে না শিশুদের ক্যানোলাসহ প্রয়োজনীয় ঔষধ।

বিষয়টি তারা সাংবাদিকদের অবগত করলে সাংবাদিকরা কর্তব্যরত চিকিৎসক গাউসুল আযমের নিকট আবাসিক মেডিকেল অফিসার রাহাত আল রাজীবের নাম্বার চাইলে তিনি নাম্বার দিতে অস্বীকৃতি প্রদান করেন।এসময় সাংবাদিকদের সাথে ডাক্তার গাউসুল আযমের বাকবিতন্ডার সৃষ্টি হয়।

পরে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা:আনিসুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনার পর থেকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আনিছুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার রাহাত আল রাজীব ও ডা: গাউছুল আযমের সীমাহীন অনিয়মের অভিযোগ তদন্তসহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।২য় পর্বে থাকছে হাসপাতালে দালালদের দৌরাত্ম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com