1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা-৩ আসনে নৌকার গণসংযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা-৩ আসনে নৌকার গণসংযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১৬১ বার

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তাইতো নৌকা স্বাধীনতার স্বপক্ষের মার্কা,নৌকা উন্নয়নের মার্কা।ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী যে উন্নয়নশীল দেশ হিসেবে আজ আত্বপ্রকাশ করেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ‘র নেতৃত্বে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ ই জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিতে হবে।

১লা জানুয়ারী সোমবার বি‌কে‌লে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা- ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ‌্যাডঃ উ‌ম্মে কুলসুম স্মৃ‌তি এম‌পি পলাশবাড়ী উপ‌জেলার বেতকাপা ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কালে এসব কথা বলেন।

তিনি বিগত ৫ বছরের উন্নয়ন এর চিত্র তুলে ধরেন এবং আগামী ৫ বছরে সাদুল্লাপুর পলাশবা‌ড়ি উন্নয়নে ভূমিকা রাখার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

এ সময় আওয়ামীলীগ সরকা‌রের বি‌ভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তু‌লে ধ‌রে আ‌রো বক্তব‌্য রা‌খেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌ‌হিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ‌কেএম মোক‌ছেদ চৌধুরী বিদ‌্যুৎ,জেলা আওয়ামীলীগ সহ সভাপ‌তি আবু বক্কর প্রধান, বেতকাপা ইউ‌পি চেয়ারম‌্যান মোস্তা‌ফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আজাদুল ইসলাম, মা‌হিবুল ইসলাম মু‌কিত, শ্রী নির্মল‌মিত্র,রেজানুর রহমান ডিপ‌টি, আব্দুস ছোবাহানসহ উপ‌জেলা ও ইউ‌নিয়ন আওয়ামীলীগ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতৃবৃন্দ।

আলোচনা সভার শেষে নেতৃবৃন্দ‌কে সা‌থে নি‌য়ে বেতকাপা ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকা প্রার্থী এ‌্যাডঃ উ‌ম্মে কুলসুম স্মৃ‌তি। এ সময় নারী পুরুষ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com