1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সোনামুখীতে শ্রমিক লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সোনামুখীতে শ্রমিক লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার

মাহমুদুল হাসান শুভ ,কাজিপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সকল শ্রমিকলীগের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় কাজিপুর উপজেলার সোনামুখী সিএনজি স্ট্যান্ড চত্ত্বরে বিশাল নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় – এমপি

কাজিপুর উপজেলার সিএনজি, ভডভডি, ইজিবাইক,আটোভ্যান সহ সকল শ্রমিক লীগের।

অংশ গ্রহণের মধ্যে দিয়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন,

আমার পিতা মোহাম্মদ নাসিম শ্রমিকদের কে খুব ভালবাসতেন এটা সবাই জানে । তাদের জন্য অনেক সুযোগ-সুবিধা করে দিয়ে গেছেন যার ফলপশু আমাদের ফোরলেন রাস্তা । চরাঞ্চলের মত জায়গায় করেছেন পাকা রাস্তা,দিয়েছে বিদ্যুৎ, এর সকল কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সামনের নির্বাচনে নৌকায় ভোট চান তিনি। এছাড়া শ্রমিকদের সমস্যা নিরসনে কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি । এ সময় তাদের কাছ থেকে সহ-যোগিতা ও চান।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাস উদ্দিন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক। সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (মাষ্টার), উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক, সহ শ্রমিক লীগের সকল নেতাকর্মীগন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights