1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে যাত্রী ভাই বাস ও বিজিবির গাড়ি মুখোমুখি সংঘর্ষ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে যাত্রী ভাই বাস ও বিজিবির গাড়ি মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার

ওমর ফারুক,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিজিবির গাড়ির সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। ৫ জানুয়ারী শুক্রবার সকাল ১১ ঘটিকায় পলাশবাড়ী গাইবান্ধা সড়কের রাইস মিল নামক স্থানে বগুড়া থেকে গাইবান্ধা গামী যাত্রীবাহী বাস জে আর ঢাকা মেট্রো জ -(১১-২৬৭৮) ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টহল রত বিজিবির পিক আপ এর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলে ৫ জন বিজিবি সদস্য ১ জন সিভিল ড্রাইভার এবং ২ জন বাস যাত্রী সহ মোট ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন, বিজিবির হাবিলদার আশরাফ (৩৫),সিপাহী রাজন (৩২),তোজাম্মেল (৪৮),আলমগীর (৩২),তরিকুল (২৮) এবং বিজিবির পিক-আপ চালক (সিভিল) ড্রাইভার আজাদ( ২০) এবং বাসযাত্রী পেয়ারা বেগম (৪৮), শিশু সারা খাতুন (১২)। আহতদের প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

No description available.

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কা জনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights