1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জনগণের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চাইতে আ. লীগ নেতাকর্মীদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন- মাফু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জনগণের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চাইতে আ. লীগ নেতাকর্মীদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন- মাফু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতা,কর্মীদের তাদের নির্বাচনী ইশতেহার নিয়ে দ্বারে দ্বারে গিয়ে জনগণের কাছে নৌকায় ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তর করতে সক্ষম হয়েছে এবং একটি উন্নয়নশীল দেশ হিসেবে এর যাত্রা ২০২৬ সালে শুরু হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা গত ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে এবং একমাত্র আওয়ামী লীগই পারবে ক্ষমতায় আসলে সেই অগ্রযাত্রাটা ধরে রাখতে।

No description available.

সে কারণে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা জনগণের দ্বারে দ্বারে যাবেন। আপনারা ভোট চাইবেন। জনগণ ভোট দিয়ে যেন আমাদের সেবা করার সুযোগ দিন। সেই লক্ষ্যে সবার কাছে গিয়ে ভোট প্রার্থনা করলেন ৩নং ভাটরা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিরা পুন্ডিত পুকুর বাজার বণিক সমিতির সভাপতি জনাব মোঃ মাহফুজার রহমান (মাফু) । তিনি বলেন, বসন্তের কোকিল শুধু বসন্তেই আসবে, তাই বসন্তের কোকিলের পিছে না ঘুরে,নৌকাকে বিজয় করুন। এতে করে দেশের উন্নয়নের হাত শক্ত হবে। আর একটি কথা এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা রকম চক্রান্ত হচ্ছে, তাই নির্বাচনের পরিবেশটা যাতে সুন্দর হয়, উৎসবমুখর হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখবেন।’ একমাত্র আওয়ামী লীগই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com