1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, জেলা প্রতিনিধি, রাজশাহী:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় রাজশাহী- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিল করেন তারা।

এ সময় তারা ‘জ্বালাে রে জ্বালাে, আগুন জ্বালো’,’ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’,

‘তারেক জিয়ার হরতাল, সফল হোক সফল হোক’, ‘দেশ রক্ষায় হরতাল, সফল হোক সফল হোক,’ ‘রাবি শাখা ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’-সহ বিভিন্ন স্লোগান দেন।

মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর আহ্বানে দ্বাদশ নির্বাচন প্রত্যাক্ষান করেছে। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। অনতিবিলম্বে এই ডামি নির্বাচন বাতিল করতে হবে ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং যেখানে সকল দল অংশগ্রহণ করবে। এছাড়া বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীসহ সকল গণতন্ত্রকামী মানুষদের মুক্তি দাবি করা হয়।

মশাল মিছিলে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক  এম তাহের রহমান, শাকিলুর রহমান সোহাগ, শাখা ছাত্রদল নেতা জুবায়ের হোসেন,শরিফ মাহমুদ, রাকিব আল ইসলাম কাজল সহ বিভিন্ন হল পযার্য়ের নেতাকর্মী।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights