1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে  প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন   - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে  প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন  

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১৮৯ বার

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি, পলাশবাড়ী, গাইবান্ধা।

৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্লাপুর)নির্বাচনি আসনে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।ভোটগ্রহণের সরঞ্জমাদিসহ অন্যান্য উপকরণ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত ফোর্সসমূহ ভোট কেন্দ্রে পৌঁছছে।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আওয়ামীলীগ জাতীয়পার্টি জাসদ,বাংলাদেশ কল্যাণ পার্টি,কৃষক শ্রমিক জনতালীগ,বিএনএম,এনপিপি ও স্বতন্ত্রসহ মোট ১১ জন্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।আওয়ামী লীগের অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি(নৌকা),স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর অব.মফিজুল হক সরকার(ঈগল)জাতীয়পার্টির ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী রুমান(লাঙ্গল),স্বতন্ত্র প্রার্থী সাদুল্লাপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব(ট্রাক),জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি(মশাল),বাংলাদেশ কল্যাণপার্টির বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল(অব.)মাহমুদুল হক(হাতঘড়ি),কৃষক শ্রমিক জনতালীগের অ্যাড.মোস্তফা মনিরুজ্জামান(গামছা)ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি: আবু জাফর তৈয়ব জাহিদ নিউ(কেঁতলী),বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম)প্রার্থী মঞ্জুরুল হক সাচ্চা(নোঙ্গর)এবং ন্যাশনাল পিপলস্ পার্টির(এনপিপি)প্রার্থী জাহাঙ্গীর আলম(আম)প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা রিটার্নিং অফিস প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং,সহ-প্রিজাইডিং,পোলিং অফিসার ছাড়াও সার্বিক নিরাপত্তাসহ আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে বিজিবি,র‌্যাব,পুলিশ,স্ট্রাইকিং ফোর্স,আনসার ভিডিপি সদস্য,গ্রাম পুলিশ মোতায়েনসহ সংশ্লিষ্ট অন্যান্য জনবল নিয়োগ প্রক্রিয়াই তোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষনিক আইনগত সহায়তা প্রদান ও ম্যাজিষ্ট্রেরিয়াল দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও নিয়োজিত সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সমূহে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স নিয়োজিত করার মাধ্যমে নির্বাচনে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।৭ জানুয়ারি ভোট কেন্দ্রে ভোটগ্রহণের নিমিত্তে উভয় উপজেলার সহকারী রিটার্নিং অফিসারদ্বয় সংশ্লিষ্ট স্ব-স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্তদের নিকট ব্যালটসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জমাদি হন্তান্তর করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,এ আসনে মোট ১৩৪টি ভোটকেন্দ্রের বিপরীতে ১৩৪জন প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ১ হাজার ১৪জন ও ২ হাজার ২৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার৮৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।তন্মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার৮৩৯ জন এবং মহিলা ২ লাখ ৪২ হাজার ৩০ জন। পলাশবাড়ী উপজেলায় ৮ ইউনিয়ন এবং একটি পৌরসভায় ভোট কেন্দ্র ৬৬টি।ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৮০৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭হাজার ১৩৩ এবং মহিলা ১ লাখ ১২ হাজার ৬৭১জন। সাদুল্লাপুর উপজেলায় ১১ ইউনিয়নে ভোট কেন্দ্র ৬৮টি। ভোটার সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৭১জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার

৭০৬ জন এবং মহিলা ১ লাখ ২৯ হাজার ৩৫৯জন।এ আসনে পরিমাণ সংখ্যক ম্যাজিজট্রেষ্ট,সেনাবাহিনী,বিজিপি,র‌্যাব,পুলিশ সদস্য ও আন-সার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন সূত্রগুলো জানায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com