1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর পুলিশ সুপার মহোদয়ের বাঘারপাড়া থানা বার্ষিক পরিদর্শন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর পুলিশ সুপার মহোদয়ের বাঘারপাড়া থানা বার্ষিক পরিদর্শন

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার

২১ ডিসেম্বর সকাল ১১ টায় বাঘারপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে বাঘারপাড়া থানার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরবর্তীতে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল আলিম এর নেতৃত্বে অত্র থানা পুলিশের একটি চৌকস দল সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে অত্র থানার বিভিন্ন শেরেস্তা সরেজমিনে পরিদর্শন করেন।

পরবর্তীতে অত্র থানায় কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি সেবা প্রত্যাশীদের সঙ্গে ভালো আচরণ করতে নির্দেশনা প্রদান করেন এবং সকলকে ডিসিপ্লিন মেনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে নির্দেশ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com