1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোকামতলায় উৎসব মুখোর পরিবেশে শহীদ আবু সাঈদ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোকামতলায় উৎসব মুখোর পরিবেশে শহীদ আবু সাঈদ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসব মুখোর পরিবেশে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল টুর্নামেন্টে নিলফামারী জেলা দল বনাম টাঙ্গাইল জেলা দল অংশ নেয় পরে ২-০ গোলে নিলফামারী জেলাদল টাঙ্গাইল জেলা দলকে পরাজিত করে। মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তারের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম তালুকদার মামুন,সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল,মোকামতলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ বেগম, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম, সোনালী অতিত ফুটবল ক্লাব বগুড়ার সভাপতি আবু সালাত আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন ফটু, হরিপুর চলনাকাথী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক। এ সময় মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক খালিদ হাসান, সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম মাস্টার, ওয়াসিম আকন্দ, মিনহাজ আলী, হারুন অর রশিদ লিটন, সাবিত হোসেন,রায়হান আলী,কনকদেবে শফিউল আলম ডিউ, তৌহিদ মন্ডল, রুহুল আমিন, উপস্থিত ছিলেন। খেলাটি উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com