1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ৪টি সংসদীয় আসনের ২টিতে নৌকা আর ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ৪টি সংসদীয় আসনের ২টিতে নৌকা আর ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে ৪টি সংসদীয় আসনের ২টিতে নৌকা আর ২টিতে স্বতন্ত্র প্রার্থী বে-সরকারীভাবে জয়লাভ করেছেন। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আফতাব উদ্দিন সরকার পেয়েছেন ১লাখ ২৪ হাজার ৬৬১ ভোট। তিনি পূর্ণরায় নির্বাচিত হলেন। নীলফামারী-২ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান নূর পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট। নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পভেল স্বতন্ত্র কাঁচি প্রতীকে ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী স্বতন্ত্র নীলফামারী জেলা যুবলীগের সভাপতি মার্জিয়া সুলতানা ঈগল প্রর্তীক পেয়েছেন ২৫ হাজার ২০৫ ভোট। নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাতীয় পার্টির নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি (বহিস্কৃত) স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক ছিদ্দিকুল আলম পেয়েছেন ৬৯ হাজার ৯১৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন স্বাতন্ত্র ট্রাক প্রর্তীকে পেয়েছেন ৪৫৩০১ ভোট।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights