1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জের কাজিপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জের কাজিপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৫৯ বার

কাজিপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার মেঘাই সমবায় মার্কেটের পাশে বিতরণ কাজের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজিপুর উপজেলা শাখার সদস্য অ্যাডভোকেট নূরে আলম।

এ সময় এখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজিপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো: আবু জাফর সরকার. সহ-সভাপতি দুলাল হোসেন. সেক্রেটারি ক্বারী মোঃ শাহিন আলম. সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন বকুল. প্রচার সম্পাদক আব্দুল মোমিন. সংখ্যা লঘু বিষয়ক সম্পাদক মোঃ মোনেক্কা হোসেন প্রমুখ।

উপজেলার অসহায় দুইশ শীতার্তের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে বিতরণ কাজ শুরু করে দলটি। তাদের পরিকল্পনা তারা কাজিপুর উপজেলার সব গুলো ইউনিয়নে এই কাজকর্ম ধাপে ধাপে চালিয়ে যাবেন। কাজিপুর উপজেলার ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষে থেকে আমাদের জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com