1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদানের দাবীতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে বিশাল মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদানের দাবীতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে বিশাল মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১৭১ বার

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে সেটেল্টমেন্ট পরিচালিত চুড়ান্ত বিআরএস খতিয়ান প্রকাশ ব্যতিত এবং অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট জমি হস্তান্তর এবং স্ব-স্ব নিজ দখলীয় অবকাঠামো ভেঙ্গে নেয়ার মাইকিংয়ের প্রতিবাদে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ভাড়াটিয়ারা। বৃহস্পতিবার(১১ জানুয়ারী)দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী মৌজার ভূক্ত-ভোগী ক্ষতিগ্রস্থ স্ব-স্ব জমির মালিক-দোকান মালিক, ব্যবসায়ী ও ভাড়াটিয়ারা গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে সমবেত হয়।এসময় ভূমি অধিগ্রহণ স্পর্শকাতর বিষয়টির প্রতিবাদে সমবেতরা এ মানব- বন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তব্য রাখেন আজি-জার রহমান মোল্লা,সুরুজ হক লিটন,সুমন মোল্লা,মামুন মিয়া,রেজাউল করিম,খায়রুল ইসলাম,মামুন সরকার ও শাকিল মিয়া ছাড়াও ভুক্তভোগী ভূমি মালিকরা। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন,ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক উন্নয়নের নামে সেটেল্টমেন্ট পরিচালিত চুড়ান্ত বিআরএস খতিয়ান প্রকাশ করা হয়নি।উপরন্ত অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট জমি হস্তান্তর এবং স্ব-স্ব দখলীয় অবকাঠামো ভেঙ্গে নেয়ার জন্য জেলা প্রশাসন মাইকিং করে।এতে ক্ষুব্ধ ভূক্তভোগী জমির মালিক তথা ব্যবহারকারী দখলীয়-দের মাঝে নানা জল্পনা-কল্পনা ছাড়াও মিশ্রপ্রতিক্রিয়া সহ চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। মানববন্ধন চলাকালে ভূক্তভোগী জমির মালিকরা আরও বলেন,অধিগ্রহনের সময় জমির মালিকদের মধ্যে যেসব ব্যক্তি-মালিক মোটাঅংকের উৎকোচ দিয়েছেন কেবলমাত্র তাদের জমির বিপরীতে ক্ষতি-পূরণের টাকা দেয়া হচ্ছে।আর যারা উৎকোচ দেয়নি তাদের জমির প্রদেয় অর্থ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম গড়িমসি করছেন। ফলে বিক্ষুদ্ধ জমির মালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীসহ ভূক্তভোগিমহল এদিন মানববন্ধন কর্মসুচী পালন করেন।বিরাজমান সমস্যা নিরসনে মানবিক হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক বরাবর নিকট একটি স্মারকলিপি দাখিল করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com