1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কমলগঞ্জে তারুণ্যের আলো আয়োজনে মেধা পরীক্ষা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কমলগঞ্জে তারুণ্যের আলো আয়োজনে মেধা পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার

মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের আলো মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

শনিবার(১৮ জানুয়ারী) “তারুণ্যের আলো ” উত্তরভাগ, আদমপুর এর আয়োজনে এ মেধা বৃত্তি পরীক্ষায় চলিত বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু ৬০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল এগারোটায় এম,এ,ওহাব উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।তারুণ্যের আলো সম্পাদক আমিনুল ইসলাম জানান, , এই পরীক্ষায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ; এম এ ওহাব উচ্চ বিদ্যালয় ;উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বদরুন নাহার ভুইঁয়া বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

উক্ত মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শাব্বির এলাহী, এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ্মা মোহন সিংহ, উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, শিক্ষা অনুরাগী সমিজ মিয়া, শিক্ষিকা শাহেদা বেগম, জুবেল আহমদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com