1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে স্বৈরাচার আমলের গণপূর্তের দূর্নীতি গ্রস্ত প্রকৌশলী এনামুল হকের কুটির জোর কোথায়  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে স্বৈরাচার আমলের গণপূর্তের দূর্নীতি গ্রস্ত প্রকৌশলী এনামুল হকের কুটির জোর কোথায় 

তালহা চৌধুরী রুদ্র : ভ্রাম্যমান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার

 

বিগত স্বৈরাচার হাসিনা সরকারের ধূসর  ময়মনসিংহের গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) এনামুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জাল-জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

সূত্র মতে, ২০২১-২০২২ অর্থ বছরে  ময়মনসিংহ  গণপূর্ত বিভাগের, কেন্দুয়া গনপূর্ত উপ বিভাগ অফিসের সৌন্দর্য্য বৃদ্ধি ও মেরামতের বরাদ্দ আত্বসাৎ সহ তৎকালীন  নিবার্হী প্রকৌশলীকে ম্যানেজ করে ও কাজের রেট গোপন করে টেন্ডার দিয়ে কাজ বাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ এর  অভিযোগ  উঠেছে । জানা গেছে, সংশ্লিষ্ট দফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) এনামুল হক, তিনি তার মনোনীত লাইসেন্স দিয়ে নিয়মিত ঠিকাদারি কাজ করে আসছেন। তদন্ত করলে তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত, কোন কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কে বেশি বেশি কাজ দেওয়া হয়েছে, কারা কারা বাদ পড়েছেন বা বঞ্চিত হয়েছেন, সব কিছুই বেরিয়ে আসবে বলে মনে করেন অনেকে।

জানা গেছে, অনেক ঠিকাদারকে তাদের লাইসেন্সের প্রোফাইল ভারী করার কথা বলে না জানিয়ে সেই লাইসেন্স দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করতেন তিনি ।

কাজের  রেট গোপন করে এনামুল হক  তার মনোনীত লাইসেন্স দিয়ে কাজ নিয়ে এবং নিজেই প্রকল্পের (এসও) হয়ে বিল ভাউচার করে অর্থ লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য , উপ-বিভাগীয় প্রকৌশলী এনামুল হক  ময়মনসিংহ  গণপূর্ত বিভাগে অনিয়ম ও দূর্নীতি করে অল্প সময়ে কোটিপতি বনে গেছেন বলে অভিযোগ ওঠেছে ।

স্হানীয়রা জানান, আওয়ামী লীগের সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের দুর্নীতির সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন তিনি। কোন রকম জবাবদিহিতা ছাড়াই অর্থ লোপাটে বেপরোয়া ছিলেন এই এনামুল হক।   তবে সরকারের উন্নয়ন কাজে যারা অর্থ লোপাটের চিন্তায় থাকে, তাদের দিয়ে কখনো দেশের উন্নয়ন সম্ভব না। তাই  এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান স্হানীয় সচেতন মহল ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com