শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ হাফেজ ফাহমিদের

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির চাপায় হাফেজ মো. ফাহমিদুল ইসলাম ফাহমিদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাওনা উড়ালসেতুর উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহমিদ স্থানীয় মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা নতুন বাজার এলাকার আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। তিনি এলাকায় বহেরারচালা কেন্দ্রীয় মসজিদের হাফেজ হিসেবে দায়িত্ব পালন করতেন এবং নিয়মিত তারাবির নামাজ পড়াতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে নিজের স্কুটি নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন ফাহমিদ। মাওনা উড়ালসেতুর কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাঁর স্কুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মাওনার আল-হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ফাহমিদের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্থানীয় বহেরারচালা কেন্দ্রীয় মসজিদের সাবেক সভাপতি আবদুল হেকিমের নাতি এবং স্থানীয় বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের ভাতিজা ছিলেন। এদিকে ফাহমিদের মরদেহ আজ মঙ্গলবার সকাল ১০টায় বহেরারচালা কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা শেষে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফাহমিদ গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ ঘটনার সাথে জড়িত গাড়িটি ও এর চালককে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় তদন্ত চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ হাফেজ ফাহমিদের

আপলোডের সময় : 09:36:50 am, Tuesday, 6 October 2026