1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময়

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার

 

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ
(হার এক্সিলেন্সি) । তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে আলি শাহ, ডেপুটি হাইকমিশনার; আহমেদ মাইশান, সেকেন্ড সেক্রেটারি; আরিফুল ইসলাম, প্রটোকল অফিসার মালদ্বীপ হাইকমিশন, বাংলাদেশ উপস্থিত ছিলেন। এসময় ডিআইজি হাইকমিশনার ও তাঁর সফরসঙ্গীদের ফুলেল শুভেচছাসহ সম্মাননা স্মারক প্রদান করেন।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি, ২০২৫খ্রি.) সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।রেঞ্জ পুলিশের কার্যক্রম সম্পর্কে হাইকমিশনারকে বিস্তারিত ব্রিফ করেন রেঞ্জ ডিআইজি। এসময় সমসাময়িক বিভিন্ন বিষয় সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মালদ্বীপের শিক্ষার্থীদের স্কলারশিপ-এ এমবিবিএস ডিগ্রি অর্জনের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম আযাদ; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ কাজী আখতার উল আলম বিপিএম সহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com