1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে কৃষক, ছাত্র-জনতা ও কোল্ড স্টোরেজের মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে কৃষক, ছাত্র-জনতা ও কোল্ড স্টোরেজের মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার

মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ ০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জয়পুরহাটের কালাইয়ে কৃষক, ছাত্র-জনতা ও কোল্ড স্টোরেজের মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা  অরুন চন্দ্র রায়, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান চৌধুরী, ছাত্র প্রতিনিধি এহসান আহমেদ নাহিদ, পুনট কোল্ড স্টোরেজের হিসাব রক্ষক এনামুল হক, এম ইশরাত হিমাগার লিমিটেডের ব্যবস্থাপক রায়হান আলম প্রমুখ। সভায় ভাড়া বৃদ্ধি করা যাবে না, বীজ আলু এবং খাবার আলুর জন্য পৃথক চেম্বার/ফ্লোরের ব্যবস্থা করতে হবে এবং ব্যবসায়ীদের এডভান্স বুকিং বাদ দিয়ে কৃষকদের আলু সংরক্ষণে অগ্রাধিকার দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালাই উপজেলায় কোল্ডস্টোরেজ এর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ও কৃষকদের প্রতিবাদ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করায় ওইদিন বিকালেই ছাত্র- কৃষক- কোল্ডস্টোরেজ মালিক প্রতিনিধিদের নিয়ে জরুরী মতবিনিময় সভা করা হয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights