1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেরহাটের চাঞ্চল্যকর নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যায় গ্রেফতার ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেরহাটের চাঞ্চল্যকর নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২০১ বার

উৎপল ঘোষ যশোর প্রতিনিধিঃ

বাগেরহাট মোড়লগঞ্জে চাঞ্চল্যকর নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব –৬।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ভিকটিম শাহিনুর বেগম পেশায় একজন গৃহিনী। ভিকটিমের স্বামী মোঃ জাকির হোসেন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। ভিকটিমের স্বামীর সাথে পূর্বে থেকেই জমিজমা নিয়ে আসামীদের নিয়ে বিরোধ চলে আসছিল।

গত ৪ জানুয়ারি বিকাল ৫ টায় আসামীগণ পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, রাম দা, লোহার রড, হাতুড়ি ও লাঠি নিয়ে ভিকটিমের বসত বাড়িতে প্রবেশ করে বাদী ও ভিকটিমসহসএক পর্যায়ে আসামী মন্টু তালুকাদারের নেতৃত্বে পল্টু তালুকদারের হাতে থাকা রাম দা দিয়ে ভিকটিমের ছেলের মাথায় স্বজরে কোপ মারে । উক্ত কোপের ফলে তার মাথার ডান পাশে লেগে গুরুতর রক্তাক্ত হাড়কাটা জখম হয় এবং সে মাটিতে লুটে পড়ে। তখন ভিকটিম তার ছেলের চিৎকারে তাকে রক্ষা করতে গেলে আসামীর হাতে থাকা রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথার ডান পাশে স্বজরে কোপ মেরে মাথার ডান পাশে হাড়কাটা জখম ও গভীর ক্ষতের সৃষ্টি করে। উপস্থিত লোকজন ভিকটিমদের গুরুতর রক্তাক্ত জখমী অবস্থায় উদ্ধার করে মোড়েলগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম শাহীনুর বেগমকে মৃত ঘোষণা করে।

ভিকটিমের স্বামী বাদী হয়ে উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর হওয়ার কারণে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,খুলনা র‍্যাব – সদর কোম্পানি এবং র‌্যাব-৮, বরিশালের একটি যৌথ চৌকস আভিযানিক দল ১৪ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী মোড়লগঞ্জ থানাধীন গুয়াতলা গ্রামের মৃত ছত্তার তালুকদারের পুত্র মন্টু তালুকদারকে ও বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন গোয়াচিত্তা বাজার এলাকা থেকে অপর আসামী মানিক মল্লিকের স্ত্রী টুলু বেগমকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানাধীন নতুন হাট এলাকা হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com