গাইবান্ধায় ২ মাদক কারবারি আটক

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮৪৫ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৩০) ও তুহিন মিয়া (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আশরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে ও তুহিন মিয়া পলাশবাড়ী উপজেলার বিষ্ণপুর গ্রামের এনামুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় মাদক বিক্রির অপেক্ষায় থাকা আশরাফুল ইসলাম ও তুহিন মিয়ার দেহ তল্লাশি করে ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদেরকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

গাইবান্ধায় ২ মাদক কারবারি আটক

আপলোডের সময় : 01:11:53 pm, Monday, 15 January 2024