তেরখাদা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ৪ আসামীসহ ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:  খুলনা জেলার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এর নেতৃত্বে সোমবার সন্ধ্যা ৬টার দিকে সংগীয় এস আই আব্দুর রহিম ও অফিসার ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অফিসার ইনচার্জ মেহেদী হাসান গোপন সংবাদ পেয়ে বিভিন্ন এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পশ্চিম কাটেঙ্গা গ্রামের মৃত মোল্লা ইলিয়াস হোসেনের পুত্র এম ফরিদ আহমেদ , বারাসাত ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিরু শেখ , বারাসাত ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম কাটেঙ্গা গ্রামের মৃত আরশাদ আলীর পুত্র তৌহিদ শেখ , আজগড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি ও আনন্দনগর গ্রামের মৃত দরবেশ শেখের পুত্র আকিজ উদ্দিন কে গ্রেফতার করেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, এছাড়া আরও একজন জি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার টাঙ্গাইল ও উমেহ্লার রাঙামাটি

Verified by MonsterInsights

তেরখাদা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ৪ আসামীসহ ৫ জন গ্রেফতার

আপলোডের সময় : 10:23:05 am, Wednesday, 19 February 2025