1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১১৮ বার

মাহমুদুল হাসান(শুভ) কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ,পারুলকান্দি, হরিনাথপুর এলাকায় রাতের আঁধারে চলছে মাটি কাটার হিড়িক।

পরিবেশ আইন অমান্য করে কয়েকমাস ধরে কাজীপুরের এই এলাকা গুলোতে উর্বর কৃষি জমি থেকে মাটি সরবরাহ করা হচ্ছে। এতে কমে যাচ্ছে জমির উর্বরতা, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও।

প্রশাসনকে তোয়াক্কা না করেই চলছে ফসলি জমির মাটি লুট-পাট । সন্ধ্যার পর চলাচল শুরু মাটিভর্তি ট্রাক্টর গুলো। মাটিবাহী এই ট্রাক্ট্রর গুলোর কারনে রাস্তা ও ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিনদিন ব্যপকভাবে বেড়েই চলেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, দিনের বেলায় প্রশাসনের ভয়ে রাতের আঁধারে এই এলাকার কৃষি জমিগুলো থেকে কাটা হচ্ছে মাটি। সম্প্রীতি এই ধরনের ঘটনা বেড়েই চলছে।

চরকাদহ গ্রামের বাসিন্দা আলিমুদ্দিন বলেন, আমাদের আশে পাশের আবাদী জমিগুলো থেকে প্রায়ই মাটি কাটার হিড়িক চলে, বেশির ভাগ সময় রাতের আঁধারে অতিরিক্ত বোঝাই দিয়ে ট্রাক্টর চলে এতে মাটি রাস্তায় পড়ে রাস্তা কর্দমাক্ত হয় আমাদের চলাচলের ব্যপক অসুবিধা হয়। এছাড়াও আমাদের জমিতে আবাদ ও কমে যাচ্ছে।

কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়ার বিষয়টি শিকার করেছেন মাটি ব্যবসায়ী আব্দুস সোবহান, তিনি বলেন জমির মালিক বিক্রি করেছেন এতে আমি কি কর‍তে পারি আমি তো একজন ব্যবসায়ী। রাতে মাটির কাটার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন দিনে সময় না পাওয়ায় রাতে কাটতে হয়েছে।

কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী বলেন, আমি বিষয়টি জানতাম না, খোজ নিয়ে অবশ্যই এইবিষয়ে পদক্ষেপ নেবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com