1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার আদমদীঘিতে রডবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার আদমদীঘিতে রডবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার

বগুড়ার আদমদীঘিতে রডবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক এমরান হোসেন (২১) নিহত এবং বাসচালক, হেলপার ও যাত্রীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমরান নওগাঁ সদরের কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী রডবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৯৪০৯) সঙ্গে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৩০৫০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক এমরান ঘটনাস্থলেই প্রাণ হারান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com