1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দু'জনের মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দু’জনের মৃত্যু

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭২ বার

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে পৃথক দুই স্থানে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু এবং অপরজন বৃদ্ধ। একজন নদীতে, অপরজন পুকুরে পানিতে ডুবে মারা যায়। নদীর পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম রায়হান (১১)। তিনি শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

অপরদিকে, পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম বছির উদ্দিন ওরফে নেমসু পাগলা (৬৫)। তিনি পাইকেরছড়া ইউনিয়নের চারমাথা এলাকার বাসিন্দা এবং বাকপ্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিলখুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য ছুরমান আলী বলেন, রায়হান বিকালে গদাধর নদীর পানিতে পড়ে ডুবে মারা যায়।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ সদস্য হারুন অর রশিদ বলেন, বছির উদ্দিন দুপুরের দিকে পুকুরে গোসল করতে যান।

এসময় তিনি পানিতে ডুবে যান। এক ব্যক্তি তাকে পানিতে ডুবে যেতে দেখতে পায় এবং তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ পানিতে ডুবে দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com