
মোঃ সজীব হোসাইন,ময়মনসিংহ: বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যােগে রমজান শুরু হওয়ার পর থেকেই দলীয়, বিভিন্ন সামাজিক সংগঠন, বিশিষ্টজন, সুধীমহল, সমমনা রাজনৈতিক দল সহ নানা ব্যানারে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করে আসছেন।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সন্ধায় ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম সিটি গার্ডেন- ২ রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যাক্তি ও রাজনীতিবিদদের নিয়ে মত বিনিময় সভা ও ইফতার করেছেন। উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন এর পরিচালনায় ভালুকা উপজেলার জামায়াতে ইসলামীর আমীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ ভালুকা আসনের মনোনীত প্রার্থী জনাব ছাইফ উল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মজলিশে শূরা সদস্য ও গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইসমাইল হোসেন সোহেল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা মোবারক হোসেন সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ সহ সমমনা রাজনৈতিক দল বিএনপি ও ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।