1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পরকীয়ায় জড়ান অভিনেতা, হাতেনাতে ধরেন স্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পরকীয়ায় জড়ান অভিনেতা, হাতেনাতে ধরেন স্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮৫ বার

দক্ষিণের সুপারস্টার মধ‍্যে প্রথম সারিতেই রয়েছেন মহেশবাবু। তার ছবি ঘিরে প্রত‍্যাশায় থাকেন লক্ষ লক্ষ ভক্ত। দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে মহেশবাবু বর্তমানে সারা ভারতজুড়েই জনপ্রিয়।

মহেশবাব মূলত ভক্তদের কাছে ‘ফ্যামিলি ম‍্যান’ হিসেবেই পরিচিত। অভিনেত্রী নম্রতা শিরোদকরের সঙ্গে তার সুখী দাম্পত্য। এক পুত্র এবং কন‍্যাকে নিয়ে তাদের সংসার। তবে সম্প্রতি মহেশবাবুর পরকীয়ার গুঞ্জনে সরগরম শোবিজ অঙ্গন।

দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে নাকি গোপন সম্পর্কে জড়িয়েছিলেন মহেশ। মুম্বাইয়ে তারা একসঙ্গে থাকতেনও। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে এমনটাই দাবি করেন দক্ষিণের জনপ্রিয় প্রযোজক গীতা কৃষ্ণ।প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, মহেশবাবুর সঙ্গে অভিনেত্রীর গোপন প্রেম নাকি হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী নম্রতা। তবে নম্রতা অত্যন্ত দক্ষতার সঙ্গে ঠান্ডা মাথায় পুরো বিষয়ের সমাধান করেন।

প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, সেই অভিনেত্রী হলেন তৃষা কৃষ্ণণ। মহেশ এবং তৃষার সম্পর্ক নিয়ে তাই ফের রটেছে গুজব। তবে দুই তারকার এই নিয়ে কখনোই মুখ খোলেননি।

যদিও মহেশ এবং নম্রতার সংসারে ভাঙনের কোনও খবর শোনা যায়নি। দুই তারকার প্রেমও ছিল এককথায় ফিল্মি। ‘ভামসি’ ছবির সেটে আলাপ হয় নম্রতা এবং মহেশের। প্রথম ছবি করতেই করতেই প্রেম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com