1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে চুরি হওয়া সেই শিশু গাজীপুরে উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে চুরি হওয়া সেই শিশু গাজীপুরে উদ্ধার

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৩ বার

 

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শিশুটিকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, “শিশুটি হারিয়ে যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। সারা দেশে বিভিন্ন স্তরের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। রাতে গাজীপুরের একটি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ”
তিনি আরও বলেন, “এ ঘটনায় থেকে ৪ জন আটক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আটকের বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। ”
এর আগে, গত রবিবার শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় সায়ানকে। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়ে যায়।
অচেনা নারীর সাথে সখ্য, হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি । শিশুর বাবা শিমুল ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ ও র‌্যাব। পুলিশ জানায়, শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com