1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে ব্যাপক আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে ব্যাপক আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৪৯ বার

জয়পুরহাটে কালাইয়ে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।এ মহান দিবস উপলক্ষে বুধবার (২৫মার্চ) সুুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের শুভ সূচনা করা হয়।
সকালে কালাই বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, কালাই পৌরসভা, মুক্তিযুদ্ধ সংসদ, বিএনপি, সাংবাদিক পরিষদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। সকাল ৯ টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা বেলুন উড়িয়ে দিনের কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং কুচকাওয়াজে অংশ গ্রহন করেন পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্কাউট দল। পরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজোঁ ডিসপ্লে প্রদর্শন করেন। কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন,জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ মুনছুর রহমান, উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান, পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিমাই চন্দ্র ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সিরাজুল ইসলাম, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল,মুক্তিযুদ্ধা আব্দুল মতিন সরকার, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com