1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পানি নিষ্কাশন নালা বন্ধ করে দেওয়ায় রাস্তা জলাবদ্ধতা ও নর্দমায় পরিণত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পানি নিষ্কাশন নালা বন্ধ করে দেওয়ায় রাস্তা জলাবদ্ধতা ও নর্দমায় পরিণত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার

দুপচাঁচিয়া (বগুড়া) থেকে সজিব আলী

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরা পুর উত্তর সোনার পাড়া গ্রামে দেখে মনেই হবে না এদিক দিয়ে কোন সময় রাস্তা ছিল এমন ভাবে পানি জমাট হয়ে দুর্গন্ধ নর্দমায় পরিণত হয়েছে প্রথম দেখায় মানুষ বুঝতেই পারবে না এটি একটি রাস্তা।

ঘটনাটি দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরা পুর উত্তর সোনার পাড়া, পানি নিষ্কাশন নালা বন্ধ করে দেওয়ায় রাস্তা জলাবদ্ধতা, সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে গ্রামের দুই শতাধিক পরিবার। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি।

উত্তর সোনার পাড়া আবদুস সাত্তার , গোলাম মোস্তফা মোক্তাদির গ্রামবাসী জানায়, গ্রামে দুই শতাধিক পরিবারের বাস। তা ছাড়া ওই রাস্তা দিয়ে আশপাশের গ্রামের হাজার হাজার লোক যাতায়াত করে।

ওই গ্রামের রুহুল আমিন দেড় মাস আগে তাঁর নানার জমির রাস্তার পাশে গ্রামের পানি নিষ্কাশনের নালাটি হঠাৎ করে মাটি ভরাট করে বন্ধ করে দেন। এতে অল্প বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। রুহুল আমিন কে পানি নিষ্কাশনের জায়গাটি বন্ধ না করতে বললে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন । গ্রামবাসী ভয়ে কথা বলতে সাহস পায় না।

স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হচ্ছে না। ফলে গ্রামবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোনো সময় আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে তারা।

স্থানীয় জনসাধারণ বলেন তাঁর জমির পাশ দিয়ে কোনো পানি গড়ানো যাবে না। তাই তাঁর জমির সামনের নালা বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘মেম্বার, চেয়ারম্যানের কোন দাম নাই ওই পাড়ার লোক কোন দাম দেয় না আমাদের কথায়!’

এবেপারে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক বলেন, গ্রামের দুই পক্ষের দলাদলির কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পরবর্তীতে উভয় দল কে করে একত্রে বসে ওই রাস্তাটির সমাধান করা হবে ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights