1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কারাগারে পাঠানো হলো বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্পাদক লক্ষ্মীপদ দাসকে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কারাগারে পাঠানো হলো বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্পাদক লক্ষ্মীপদ দাসকে

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫৭ বার

 

পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকা থেকে গ্রেফতার হওয়া বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশকে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে তোলা হলে তিনি আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এর আগে ঢাকা থেকে এনে সকাল ৯টায় প্রথমে তা‌কে স্বাস্থ্য পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয় । স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পুলিশের কড়া নিরাপত্তায় সাদা নোহা গাড়িতে আদালতে আনা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে। এদিকে গ্রেফতারের পর ওই দিন দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকালে বান্দরবানে আনা হয় তা‌কে। অন্যদিকে লক্ষ্মীপদ দাসকে গ্রেফতারের খবরে বান্দরবানে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাতে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। বান্দরবা‌নের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে বান্দরবান থানায়। এ ছাড়াও দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com