1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজনৈতিক দলে নিয়মতান্ত্রিক প্রতিযোগিতার পাশাপাশি দলেদলে সৌহার্দ্যতাও থাকতে হবে- মোঃ সজীব হোসাইন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজনৈতিক দলে নিয়মতান্ত্রিক প্রতিযোগিতার পাশাপাশি দলেদলে সৌহার্দ্যতাও থাকতে হবে- মোঃ সজীব হোসাইন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৭ বার

মোঃ শাকিল সরকার, উপজেলা প্রতিনিধি, ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হোছেন নগর ভিলায় সার্বজনীন জনকল্যাণ পরিষদ (সাজপ) অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন- এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেনঃ কবি, লেখক ও সাংবাদিক মোঃ সজীব হোসাইন, আহবায়ক- সার্বজনীন জনকল্যাণ পরিষদ (সাজপ)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী- প্রধান উপদেষ্টা- সাজপ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- হাফেজ মাওঃ আশরাফুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- (০১) মাওঃ আবুল কালাম (০২) মোঃ ফারুখ হোসাইন- এল.এল.বি (০৩) তানিম সরকার (০৪) মোঃ আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মোঃ তারিকুল ইসলাম রাজু, যুগ্ম আহবায়ক- সাজপ।

সভাপতির স্বাগত বক্তব্যে মোঃ সজীব হোসাইন বলেন, “রাজনৈতিক দলে নিয়মতান্ত্রিক প্রতিযোগিতার পাশাপাশি দলেদলে সৌহার্দ্যতাও থাকতে হবে- যা অতিতে ছিল।” প্রধান আলোচকের বক্তব্যে- হাফেজ মাওঃ আশরাফুল হক বলেন, “রাজনৈতিক ও অরাজনৈতিক সকল সংগঠনের উদ্যেশ্য হওয়া উচিত- মানব সেবা ও সুন্দর সমাজ গঠন করা।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com