1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশের সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ-উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশের সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ-উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৭০ বার
মোঃ শাকিল খান রাজু,সিনিয়র স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
ঈদ মুসলিম উম্মাহর জন্য এক অপার আনন্দের দিন, যা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহমর্মিতার বার্তা বহন করে।
এক শুভেচ্ছা বার্তায় খান সেলিম রহমান বলেন, “ঈদুল ফিতর কেবল আনন্দের দিন নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সহমর্মিতার প্রতীক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের জীবনে আসে এই খুশির দিন। তাই আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে, ধনী-গরিব, ছোট-বড় নির্বিশেষে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।”
May be an image of 1 person and text
তিনি আরও বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করা জরুরি। ঈদুল ফিতর আমাদের সেই শিক্ষা দেয় যে, সকলের সঙ্গে সমানভাবে ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে।”
খান সেলিম রহমান দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “মাতৃ জগত পত্রিকা সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। আমরা আশা করি, ঈদের এই আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে নতুন আশা, উদ্দীপনা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”
মাতৃ জগত পরিবার দেশবাসীর জন্য ঈদের এই আনন্দময় দিনটি যেন শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসায় পরিপূর্ণ হয় সেই প্রার্থনা জানায়।
“ঈদ মোবারক!”

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights