1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে জুয়ার আসরে পুলিশের ধাওয়া, জুয়াড়িসহ আটক ৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে জুয়ার আসরে পুলিশের ধাওয়া, জুয়াড়িসহ আটক ৬

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৪৭ বার

নিউজ ডেস্কঃ

বগুড়ার নন্দীগ্রামে পৌর এলাকার একটি জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে পুলিশ। এসময় হাতেনাতে তিন জুয়াড়িকে আটক করলেও দৌড়ে পালিয়ে গেছে আরও ৭জন। এছাড়া ওয়ারেন্টমূলে ও রাতে সন্দেহজনক চলাফেরা করায় তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার নামুইট মহল্লার উত্তরপাড়া এলাকার জুয়ার আসর থেকে তিনজনকে আটক করা হয়। জুয়াড়িরা হলো- নামুইট মহল্লার মৃত গহের আলীর ছেলে ইজাজুল হক (৫০), একই মহল্লার কলিম উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন (৩৫) এবং মৃত গরিবুল্লাহ’র ছেলে নজরুল ইসলাম (৫০)। আটক তিনজনসহ পলাতক ৭জন জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, নামুইট উত্তরপাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসতবাড়ির পেছনে খোলা জায়গায় গোপনে জুয়ার আসর চলছিল। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ১০-১১জন জুয়াড়ি দৌড় দেয়। তিনজনকে আটক করাসহ ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

অন্যদিকে পৌর এলাকার কৈগাড়ী মোড়ে নন্দীগ্রাম-শেরপুর সড়কের ওপর রাতের বেলায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়। আটক সুজন হোসেন (২২) উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। এছাড়া রাতভর অভিযান চালিয়ে ওয়ারেন্টমূলে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর এলাকার রইচ উদ্দিনের ছেলে আব্দুল মোমিন ও বুড়ইল ইউনিয়নের ধুন্দার এলাকার নিছার উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, আটককৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। জুয়ার সঙ্গে কোনো আপস নেই। তাদের ব্যাপারে সরাসরি ওসির নম্বরে কল করে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে তথ্যদাতার পরিচয় গোপন থাকবে বলেও নিশ্চয়তা দেন ওসি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com