1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সলংগা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হেদায়েতুল আলম রেজা আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সলংগা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হেদায়েতুল আলম রেজা আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৬৪ বার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার: সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা,অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে আটক করেছে পুলিশ।

বুধবার (০২ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয় আকন্দপাড়া গ্রামে তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত ৫ আগস্ট সলঙ্গা থানায় হামলা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাংচুর,অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার এজাহারনামীয় আসামী আলম রেজা।

গতকাল বুধবার সকালে গোপন সংবাদের হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তার ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com