1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরের ঈদমেলায় ফুচকা খেয়ে আরও ১১৮ জন নারী, পুরুষ ও শিশু অসুস্থ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরের ঈদমেলায় ফুচকা খেয়ে আরও ১১৮ জন নারী, পুরুষ ও শিশু অসুস্থ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : ফুচকা খেয়ে অসুস্থ নারী, পুরুষ যশোরের অভয়নগর উপজেলায় ঈদমেলায় ফুচকা খেয়ে আরও ১১৮ জন নারী, পুরুষ ও শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে আজ বুধবার দুপুর পর্যন্ত এই ঘটনায় মোট ২১৩ জন হাসপাতালে যান।

উপজেলার দেয়াপাড়া গ্রামের দক্ষিণ দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদমেলা চলছে। গত সোমবার ঈদের দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ফুচকা খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক হওয়ায় ১৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফুচকাদোকানি মনির হোসেন পলাতক আছেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলীমুর রাজীব বলেন, ফুচকা খেয়ে আজ দুপুর পর্যন্ত মোট ২১৩ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁদের মধ্যে অবস্থার উন্নতি হওয়ায় আজ ৫৩ জনকে ব্যবস্থাপত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। আর অবস্থার অবনতি হওয়ায় ১৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের হাসপাতালে ১৪৬ জন ভর্তি আছেন। কর্মকর্তা বলেন, ফুচকার বিষক্রিয়া থেকে এমনটা হয়েছে। বেশির ভাগ রোগীর পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বরের মতো উপসর্গ নিয়ে এসেছেন। স্থানীয় লোকজন বলেন, দক্ষিণ দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদ উপলক্ষে কয়েক বছর ধরে ঈদমেলা হয়।

এ বছর ঈদের দিন বিকেল থেকে চার দিনব্যাপী ঈদমেলা শুরু হয়েছে। মেলায় শত শত মানুষ আসছেন। সেখানে হরেকরকম খাবারের দোকানও বসেছে। যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকা থেকে মনির হোসেন নামের এক ব্যক্তি মেলায় অস্থায়ী ফুচকার দোকান দিয়েছিলেন। মেলায় আসা অনেক মানুষ ঈদের দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেই দোকান থেকে ফুচকা খান। খাওয়ার কিছুক্ষণ পর থেকে তাঁরা অসুস্থ হতে থাকেন। তাঁদের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বর দেখা দেয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অসুস্থ অনেকে সোমবার গভীর রাতে, গতকাল মঙ্গলবার দিনে ও রাতে এবং আজ দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। যশোরে ঈদমেলায় ফুচকা খেয়ে ১০০ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে উপজেলার নওয়াপাড়া প্রফেসরপাড়ার আবদুর রউফ গাজী (৩৭) তাঁর মা, স্ত্রী, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে ওই ঈদমেলায় গিয়েছিলেন। ফুচকা খাওয়ার পর তাঁদের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বর দেখা দেয়। প্রথমে তাঁদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে পাঁচজনকেই বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবদুর রউফ গাজী বলেন, ‘আমি ফুচকা খাইনি, কিন্তু ফুচকা খেয়ে অসুস্থ পরিবারের পাঁচজনকে চিকিৎসকের পরামর্শে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। এখন তাদের অবস্থা কিছুটা ভালো হলেও শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসক জানিয়েছেন।’

উপজেলার বুইকরা গ্রামের মহিনুর ইসলাম (৪৫) স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে ঈদমেলায় গিয়েছিলেন। তাঁরা ওই দোকানে ফুচকা খান। পরে রাতে বাড়ি ফিরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। গতকাল সকালে তাঁরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। মহিনুর ইসলাম বলেন, ‘ঈদমেলা থেকে রাতে বাড়ি ফেরার পর সবাই অসুস্থ হয়ে পড়ি। মঙ্গলবার সকালে সবাই হাসপাতালে ভর্তি হয়েছি।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়া কেউ লিখিত অভিযোগ দিলে মামলা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া যাবে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি। তারপর ওই ফুচকা ব্যবসায়ীকে খোঁজা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com