1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা,নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের প্রশংসনীয় উদ্যোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা,নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের প্রশংসনীয় উদ্যোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার

স্টাফ রিপোর্টার: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাম্মেল হক এর সার্বিক তত্তাবধানে জেলার সকল উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রয়েছে।

গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে। এ সময় শহরের মাধার মোড়ে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ছয়টি উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়। উল্লেখ্য, নীলফামারী জেলায় মোট ৬০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা এবং ৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৫৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

নীলফামারী জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ফারজানা সুলতানা ও মোসলেমা পারভীন জানান, ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময় উপপরিচালক স্যারের নির্দেশ ক্রমে আগত সেবা গ্রহীতাদের সেবা প্রদান অব্যাহত রাখি। প্রসব পরবর্তী সেবা নিতে আসা শ্যামলি আক্তার জানান, ডাক্তার আপা ঈদের শুভেচ্ছা জানিয়ে আন্তরিকতার সহিত সেবা প্রদান করেন। নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শহরের কলেজপাড়া থেকে সেবা নিতে আসা সবনম মোস্তারী জানান, আমি নিয়মিত পরিবার পরিকল্পনার সেবা গ্রহন করি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights