1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজায় চলমান বর্বরতা ও শিশু হত্যার প্রতিবাদে সিলেটের ফেঞ্চুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজায় চলমান বর্বরতা ও শিশু হত্যার প্রতিবাদে সিলেটের ফেঞ্চুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার

কাজল (ফেঞ্চুগঞ্জ),সিলেট,প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা ও মুসলিম জনগণের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অসংখ্য সাধারণ মানুষ, যারা ব্যানার ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানান। গাজার অসহায় নারী ও শিশুদের ওপর পরিচালিত হামলায় এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে।

শিশুদের হাত-পা, মাথা কেটে ফেলা, গুলি করে দেহের অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া এবং মৃতদেহ গর্তে ফেলে দেওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এমনকি গাজার কৃষিজমি, ঘরবাড়ি ও হাসপাতাল দখল করে নেওয়া হয়েছে, যা মানবতার ওপর সরাসরি আঘাত।

ফেঞ্চুগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা মুসলিম উম্মাহর একতা ও মানবিক মূল্যবোধ থেকে আজকের এই প্রতিবাদ কর্মসূচি করেছি। বিক্ষোভের এই মিছিল আমাদের এই বার্তা বহন করে—যেখানে সামর্থ্য নেই, সেখানেও প্রতিবাদ থেমে নেই।” তারা আরও বলেন, “বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে।” এই কর্মসূচি শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং এক আত্মজাগরণের ডাক। একটি সুস্থ, মানবিক ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান আয়োজকরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com