1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুর থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুর থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ে সচেতনতামূক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন। সভায় চলমান পরিস্থিতিতে জনগণের মধ্যে নানা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খোলামেলা আলোচনায় অংশ নেন থানা পুলিশ ও উপস্থিত জনগণ। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, চুরি, ডাকাতি, বাল্য বিবাহসহ সামাজিক নানা অসঙ্গতিপূর্ণ বিষয়ে জনগণকে সচেতন হওয়া ও এব বিষয়ে থানা পুলিশের পূর্ণ সহযোগিতার প্রদানের কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম। সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম তোতা সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সহকারি অধ্যাপক আবদুল জলিল, সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, ইউপি সদস্য বেলাল হোসেন, যুবদল নেতা আব্দুল আলিম, সোহেল রানা প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com