1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন 

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার

 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য মোঃ গোলাম মোস্তফা। তিনি তিলকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন। জানা গেছে, তিলকপুর উচ্চ বিদ্যালয়ে গত ৬ এপ্রিল ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক ক্যাটাগরিতে দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন করা হয়। ওই দিন মো. গোলাম মোস্তফা ১৯৬ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে অভিভাবক সদস্য নির্বাচিত হন। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সভাপতি নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরির নির্বাচিত সদস্যদের মধ্যে মো. গোলাম মোস্তফা সংখ্যা গরিষ্টের সমর্থনের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন, তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, তিলকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক বাদশা আলম। এবিষয়ে তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, অধিকাংশের সমর্থনে অত্র বিদ্যালয়ের নব নির্বাচিত অভিভাবক সদস্য মো. গোলাম মোস্তফা সভাপতি নির্বাচিত হয়েছেন।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী বলেন, সংখ্যা গরিষ্ঠের সমর্থনের ভিত্তিতে মোঃ গোলাম মোস্তফাকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com