1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে নকল ভুট্টাবীজে কৃষকের মাথায় হাত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে নকল ভুট্টাবীজে কৃষকের মাথায় হাত

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার

চলতি মৌসুমে কাজিপুরের সোনামুখীতে নিম্নমানের ভুট্টা বীজ সরবরাহ করায় শতাধিক কৃষকের মাথায় হাত। সর জমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সোনামুখী এলাকার স্থানীয় স্যার ও বীজ ব্যবসায়ীআব্দুল আজিজ দোলন মাস্টার ও একই বাজারের রফিকুল ইসলাম নামের ২ জন সার-বীজ ব্যবসায়ীর নিকট থেকে ফরহাদ শীড কোম্পানির টপ লিডার নামের ভুট্টা বীজ নিয়ে চাষাবাদ করে।

কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা বিঘাপ্রতি (৩৩ শতাংশে) ৪০/৫০ মন করে উৎপাদন হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন। ব্যবসায়ীদের চটকদার কথাবার্তায় উচ্চ মূল্যে কৃষকরা ওই বীজ ক্রয় করে জমিতে রোপন করেন। এদিকে যথারীতি খরচ খরচা করার পরেও কৃষকেরা কাঙ্খিত উৎপাদন তো দূরে থাক জমিতে ১৫ থেকে ১৬ মন করে ভুট্টা উৎপাদন হয় ।
শুধু তাই নয় উৎপাদিত ভুট্টা অত্যন্ত নিম্নমানের হওয়ায় বাজারে চাহিদা না থাকায় প্রচলিত বাজার হতে কম দামে বিক্রয় করতে বাধ্য হচ্ছেন। একটি সূত্রে জানাগেছে কোম্পানির প্রতিনিধিরা জালজালিয়াতির আশ্রয় নিয়ে স্থানীয় বাজার থেকে যেনতেন বীজ সংগ্রহ করে প্যাকেটজাত করে কষকদের মাঝে সরবরাহ করেছে। এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান আমার কাছে লিখিত অভিযোগ এসেছে এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com