1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় নীলফামারী বড় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী। পুরস্কার বিতরণী ও উদ্বোধনী অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও রবিউল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী, নুরুজ্জামান, মোতাহার হোসেন প্রমূখ।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী জানান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্রীড়া,সাংস্কৃতিক,বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং। উপজেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। আগামী ২৯ এপ্রিল রংপুর পিটিআইতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com