1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঘন কুয়াশা ও তীব্র শীতে পলাশবাড়ীতে বীজতলা ক্ষতিগ্রস্ত  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঘন কুয়াশা ও তীব্র শীতে পলাশবাড়ীতে বীজতলা ক্ষতিগ্রস্ত 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১৫৫ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ঘন কুয়াশা ও হাড়কাপানো শীতে চলতি বোরো মৌসুমের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায় চলতি বছরে বোরো মৌসুমে বীজ বপনের সময় থেকে এখন পর্যন্ত ঘন কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডার কারনে বীজ বেশি গজায়নি এবং যেটুকুও গজিয়েছে তাও আবার অতিরিক্ত ঠান্ডার কারনে বেশি বড় হয়নি বলে জানিয়েছেন মহদীপুর ইউনিয়নের কৃষক আব্দুল্লাহ।গাড়ানাটা’র কৃষক ইসমাইল জানান বীজতলায় কুয়াশার ঔষধ, সার,পানি বেডের উপর পলিথিন ব্যবহার করার পরেও কোন কাজ হয় নি।আশানুরূপ বীজ না হওয়াতে কি দিয়ে জমি গাড়বো চিন্তিত আছি বলে জানান তিনি। সুইগ্রাম এর কৃষক মাহাবুব জানান এত যত্ন করেও শেষ পর্যন্ত অরিরিক্ত কুয়াশা ও শীতের কারনে বীজতলা মরে যাচ্ছে।

এ বিষয়ে মহদীপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকতা মিজানুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, যাহারা আগে বীজ লাগিয়েছেন তাদের বীজতলার কোন সমস্যা হয়নি, আর যেনারা একটু দেরিতে বীজ লাগিয়েছেন বেশি শীত এবং ঘনকুয়াশার কারনে তাদের বীজ বেশি লম্বাও হয়নি এবং একটু সমস্যাও হয়েছে। তবে প্রতিদিন সকালে বীজতলার উপর কুয়াশা ফেলে দিতে হবে বলেও পরামর্শ দেন তিনি। চলতি বোরো মৌসুমে বীজের কোন সমস্যা হবে না বলেও জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com