
স্টাফ রিপোর্টার: খুলনা জেলার তেরখাদা থানা পুলিশের বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার বিভিন্ন মামলায় ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে তেরখাদার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন জিআর পরোয়ানা আসামি তামিল , ০১ জন সিআর পরোয়ানা আসামি তামিল এবং ০২ জন নিয়মিত মামলার আসামি এরেস্ট করা হয়েছে। আসামিদের কোর্ট এ পাঠানো হয়েছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন , তেরখাদায় পুলিশিং কার্যক্রম শতভাগ সচল রয়েছে। তিনি বলেন , তেরখাদার সার্বিাক আইন শৃঙ্খলা রক্ষায় দিবারাত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।