
জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জামুড়া বাসুড়া বাজার ও নুনুজ বাজারে ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সোবহানের সভাপতিত্বে গত ১২ মে সোমবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি, আক্কেলপুর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট এর আজীবন সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত জয়পুরহাট-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি তার উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আমরা সব দলের শাসন দেখেছি, আর কোন মনগড়া আইনের শাসন নয়, এবার আল কুরআনের শাসন দখতে চাই। সমাবেশে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাজহারুল ইসলাম।