
জয়পুরহাটের কালাই উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারন সভা ১৬মে শুক্রবার পুনট দাখিলী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ইব্রাহিম হোসেন, আহবায়ক কালাই উপজেলা বিএনপির ও সাবেক চেয়ারম্যান পুনট ইউপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আনিছুর রহমান, পুনট ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুর ইসলাম শাহীন, কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জয়পুরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ কামরুজ্জামান তালুকদার হিরো, কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ আনজুম আলী স্বপন, কালাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মোঃ আশরাফুল ইসলাম ও পুনট ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান।