1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৭৪ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুর ১২.০০ ঘটিকার সময় ইটাখোলা তিস্তা সেচ ক্যানেলের খালুয়ার ব্রীজ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার মোঃ মতিয়ার রহমান ছেলে। এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, লালমনিরহাটের হাতিবান্ধা এলাকা থেকে টিভিএস ১৬০ সিসি মোটর সাইকেল যোগে নীলফামারীতে আসছিলেন জিয়ারুল ইসলাম। তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের ইটাখোলা ইউনিয়নের খালুয়ার ব্রীজ নামক স্থানে মটরসাইকেল দুর্ঘটনায় শিকার হন। এ সময় মোটরসাইকেলের ব্যাটারী ও তেলের ট্যাংকার ভেঙ্গে কয়েকটি ফেন্সিডিলের বোতল বের হয়। তৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। নীলফামারী থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৩৮ বোতল ফেন্সিলিসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং গাড়ী তল্লাশি করে ভিতরে থাকা ১৩৮ বোতল ফেন্সিলিসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। নীলফামারীতে সরবরাহের জন্য ফেন্সিডিলের বোতলগুলো নিয়ে আসছিলেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com