1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর অভয়নগরের শীর্ষ চরমপন্থী নেতা শুটার সুমন পুলিশের হাতে গ্রেফতার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর অভয়নগরের শীর্ষ চরমপন্থী নেতা শুটার সুমন পুলিশের হাতে গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৮ বার

যশোর অভয়নগর উপজেলার ৩ নং চলিশীয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হারুন মোল্লার ছেলে অহেদুজ্জামান সুমন ওরফে শুটার সুমনকে গতকাল বিকেলে গাজীপুর ক্যাম্পের আইসি সনজিত কুমার চলিশিয়া মোড় হতে আটক করে।
থানা পুলিশ সুত্রে জানা যায়,তার বিরুদ্ধে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে অভয়নগরের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অলিয়ার মোল্লা হত্যা মামলা ও চলিশীয়া পাল পাড়ার সঞ্জয় পালের বাড়িতে ডাকাতি ও সঞ্জয় পালকে হত্যার মামলাসহ রাজঘাট এলাকায় ছিনতাই মামলাও রুপসা থানায় ডাকাতি মামলাসহ চুরি ডাকাতির ৬ টি মামলা চলমান রয়েছে।শীর্ষ শুটার অহেদুজ্জামান সুমনকে আটক করায় এলাকায় শান্তি ফিরে আাসায় এলাকাবাসী অভয়নগর থানা পুলিশ কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আজ দুপুরে অভয়নগর থানার মামলা নং-১৬, তাং-২৬/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলায় চালান হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com