1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে সোনামুখী বাজারে দুই দোকানে চুরি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে সোনামুখী বাজারে দুই দোকানে চুরি

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪৭ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী পশ্চিম বাজারে এবটি মুদি দোকানে ও একটি চাতাল ঘরে চুরির ঘটনা ঘটেছে।চোরেরা ব্যবসায়ী আল মামুন তরুর ভাড়া নেয়া গুদামঘরের তালা কেটে ভিতরে ঢুকে ৫০ বস্তা ভুট্টা ও একটি নলকূপের মাথা নিয়ে গেছে।

একই রাতে মুদি ব্যবসায়ী মামুন হাসানের টিনের ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে নগদ অর্থ ও দামী সব মসলার প্যাকেট নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময়ে এই ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মামুন হাসান জানান, প্রচন্ড বৃষ্টির কারণে দ্রুত দোকান ঘর বন্ধ করে চলে গেছি। এসময় ক্যাশে ১৫ হাজার টাকা ছিলো। শুক্রবার সকালে দোকানে গিয়ে চুরির ঘটনা টের পাই।
এদিকে ব্যবসায়ী তরু জানান, আমার ভাড়া নেয়া গুদামে ৫০ বস্তা ভুট্টা ছিলো। চোরের দল তালা কেটে ভিতরে ঢুকে সব নিয়ে গেছে। শুক্রবার সকালে এসে আমি ঘটনাটি টের পাই।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com